Reference/react/suspense by nz-m · Pull Request #33 · reactjs/bn.react.dev

অনুবাদ সব দিক দিয়ে বেশ ভাল হয়েছে। বাংলা ইংরেজি করার দিকে কিছুটা অসংগতি দেখছি। তবে সেটাও তেমন সমস্যা না। যেগুলো রিভিউ দিলাম সবগুলাই করতে হবে এমন না। সাজেশনও রয়েছে।

আরো কিছু সাজেশন যা এখানে লিখি নাই। অনেক তৎসম শব্দ আমরা ব্যবহার না করলে আরো পাঠযোগ্য হবে। এবং এই পেইজেই সেরকম কিছু একেকবার একেকরকম উদাহরণ আছে।
যেমন, আপডেট অনেক জায়গাতেই আপডেটা আবার অনেক জায়গায় হালনাগাদ। এইটা সব কিছু আপডেট করে দিতে পারেন।
প্রদর্শন, সর্বদা এরকম পুরোনো ধরণের শব্দের জায়গায় ক্ষেত্রবিশেষে দেখানো, সবসময় এমন শব্দ ব্যবহার করা যেতে পারে।

মোট কথা আমরা নিজেরা চলতি ভাষায় কাউকে কিছু বুঝাতে গেলে যে শব্দগুলা দিয়ে প্রতিস্থাপন করে নিতাম সেগুলোই ভদ্রস্থ ভাবে এখানে লিখতে পারি। যেকোন পরিবর্তনে আপনার দ্বিমত থাকতে পারে। নিঃসংকোচে শেয়ার করবেন।

@nomandhoni-cs ভাই, এই পেইজটা দেখবেন সময় পেলে।

নিয়াজ ভাই আবারো ধন্যবাদ। বেশ বড় পেইজ।