Writing markup with jsx- translation complete by AhmdShuvo · Pull Request #48 · reactjs/bn.react.dev
বড় একটা পেইজ অনুবাদ করার জন্য অনেক ধন্যবাদ। কিছু বিষয়ে পরিবর্তন দরকার।
১। শিরোনাম বাংলা করতে হবে।
২। React লিখতে হবে সব জায়গায়। রিয়েক্ট না।
৩। কিছু টেকনিকাল শব্দ টেকনিকালই রাখুন, বাংলা করলে কিছু ক্ষেত্রে পাঠমধুর হয় না বা অর্থ বদলে যায়। যেমন মোড়িয়ে ফেলে না লিখে wrap ই লিখা যেতে পারে। জেএসএক্স না লিখে JSX লিখছি আমরা।
৪। মাঝে দুইটা লাইন অতিরিক্ত যুক্ত হয়ে গেছে ৩৯ নম্বর লাইনের পরে। যেই লাইনে ইংরেজি সেই লাইনেই বাংলা করছি আমরা। অতিরিক্ত যোগ বিয়োগ না করে।
এ বিষয়গুলো মাথায় রেখে আরেকবার কমিট করুন। আশা করি আর তেমন কিছু পরিবর্তন করার থাকবে না।