Task/preserve state by S907 · Pull Request #73 · reactjs/bn.react.dev

Choose a reason for hiding this comment

The reason will be displayed to describe this comment to others. Learn more.

আমরা যেভাবে অনুবাদ করে এসেছি, এখানে বেশ ভিন্নভাবে করা। যে কারণে আমি যদি প্রতিটা ক্ষেত্রে আমার যেটা হওয়া উচিত মনে হয়, লিখতে যাই, তাহলে বেশ অনেক গুলো বাক্যেই লিখতে হবে। তাই কিছু সাধারণ নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করব।
১। প্রতিটা অনুবাদ লাইনে লাইনে হবে। অর্থাৎ, ইংরেজিতে যে লাইন নম্বর, ঠিক অতটুকু অনুবাদ বাংলাতেও হবে। অন্য অনুবাদগুলো দেখলে বুঝতে পারবেন।
২। বেশ অনেক শব্দ যা ইংরেজি রেখে দিলেও হয় সেটা বাংলা করা হয়ে গেছে। অনেক জায়গায় খুবই সাধু বা তৎসম শব্দের ব্যবহার হয়েছে। একদম আক্ষরিক অনুবাদ আমরা করছি না। একজন আগ্রহী ডেভেলপার যাতে পড়ে বুঝে, এমন করলেই হবে। বাক্যের অনেক অংশই এ জন্য ইংরেজি বা বাংলা উচ্চারণে ইংরেজি করা থাকতে পারে।
৩। কোডের কমেন্ট ব্যতীত কিছুই বাংলা করা যাবে না। কোডের কোন অংশ যদি ব্যখ্যায় লেখা থাকে, যেমন বাটনের নাম বা কিছু সেটা অবশ্যই সেভাবেই রাখতে হবে।
৪। React লিখতে হবে। বাংলায় লেখা যাবে না।

এই বিষয়গুলো মাথায় রেখে আবার রিভিউ করুন। আশা করি সবারই এতে কষ্ট কম হবে, সময় বাচবে।